রাজশাহীতেও সেরা বাংলালিংক

২২ ডিসেম্বর, ২০২১ ২১:০৯  
সিলেটের পর রাজশাহীতেও ৪জি নেটওয়ার্কে সেরা মোবাইল অপারেটর বাংলালিংক। ডাটা সেবায় ওই অঞ্চলে নিয়ন্ত্রক সংস্থার বেধে দেয়া মানোত্তীর্ণ হতে পারেনি আর কোনো অপারেটরই। বেসরকারি অপারেটরদের মধ্যে এখানে সবচেয়ে শোচনীয় অবস্থা গ্রাহক সংখ্যায় শীর্ষে থাকায় মোবাইল অপারেটর গ্রামীণফোন। এক্ষেত্রে বেঞ্চমার্ক ন্যূনতম ৭ এমবিপিএস হলেও রাজশাহী বিভাগে গ্রামীণফোনের ফোরজি ডাটার গতি মানের অর্ধেকের একটু বেশি-৪.৪৫। বাংলালিংক সেখানে ৭.৫ এবং রবি আজিয়েটার সূচক ৬.২৮। তলানিতে রয়েছে টেলিটক-২.৫৮। থ্রিজি কাভারেজে সব অপারেটরই ২এমবিপিএসের মান উৎরাতে পারলেও দশমিক ৫১ পয়েন্টে জন্য পারেনি টেলিটক। অবশ্য কলস্থাপনে টেলিটক মান ছুঁতে পেরেছে সফলতার সঙ্গে। এক্ষেত্রে গ্রামীণফোন ৯৯.৫৬ শতাংশ ক্ষেত্রে সফল হয়েছে। সমান ৯৮.৫২ শতাংশ সফলতা পেয়েছে বাংলালিংক ও রবি। https://digibanglatech.news/news/local/telecom/63519/ রাজশাহীর ৮ জেলা এবং ৪৪ উপজেলার প্রায় দুই হাজার ২৪৬ কিলোমিটার এলাকায় নেটওয়ার্কের মান যাচাই করে ২২ ডিসেম্বর এই তথ্য দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটির পরিচালক মোঃ গোলাম রাজ্জাক স্বাক্ষরিত ওই প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে নিমো ওয়াকার, আর অ্যান্ড এস স্ক্যানার, নিমো ইনভেক্স টু এবং নিমো ওয়াইড ক্যাচারের মাধ্যমে এই পর্যবেক্ষণ চলানো হয়। সংযোজিত ম্যাপ অনুযায়ী, জয়পুরহাট, বগুড়া, নওগা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবন ও রাজশাহী সদরে এই পরীক্ষা চালানো হয়। এতে দেখা গেছে, গড় কলমানে গ্রামীণফোন সবচেয়ে ভালো অবস্থানে থেকে পেয়েছে ৩.৬৩ পয়েন্ট। বাংলালিংক ৩.৫৮ পেয়ে মান উত্তীর্ণ হলেও বেঞ্চমার্ক ছুঁতে পারেনি বাকি দুই অপারেটর। এক্ষেত্রে রবি পিছিয়ে পড়েছে রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটকের চেয়েও। রবি ও টেলিটকের পয়েন্ট যথাক্রমে ৩.২৯ ও ৩.৪৬।